গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য দিল্লি পুলিশ ও সিএপিএফ-এ সাব-ইন্সপেক্টর ৪,১৮৭
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে সাব-ইন্সপেক্টর (এক্সিকিউটিভ) ও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে সাব-ইন্সপেক্টর (জিডি) পদে ৪,১৮৭ জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে।
দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ মার্চ, ২০২৪ রাত ১১টার মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:
যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে। ব্যাচেলর ডিগ্রি বা সমতুল যোগ্যতার ফাইনাল পরীক্ষা দেওয়া প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য। দিল্লি পুলিশে সাব-ইন্সপেক্টর (এক্সিকিউটিভ) পদের বেলায় পুরুষদের হালকা মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
শারীরিক মাপজোক:
ছেলেদের উচ্চতা কমপক্ষে ১৭০ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি হতে হবে। মেয়েদের উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি হতে হবে। গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা, অরুশাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর, জন্ম ও লাদাখ অঞ্চলের বাসিন্দাদের বেলায় ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬৫ সেমি ও মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৫ সেমি হতে হবে। তপশিলি উপজাতি সম্প্রদায়ের বেলায় ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬২.৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৭ সেমি ও ফুলিয়ে ৮২ সেমি হতে হবে। তপশিলি উপজাতি সম্প্রদায়ের মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৪ সেমি হতে হবে। ওজন হতে হবে উচ্চতার সাথে সামস্যপূর্ণ। কাছের দৃষ্টিশক্তি থাকতে হবে ভালো চোখে এন৬ ও খারাপ চোখে এন১। চশমা ছাড়া দূরের দৃষ্টিশক্তি থাকতে হবে ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/১।
বয়স:
১ আগস্ট, ২০২৪ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে। ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা চাকরি ছাড়ার পর ৩ বছর বয়সের ছাড় পাবেন।
পদ অনুযায়ী শূন্যপদের বিন্যাস:
(ক) সাব-ইন্সপেক্টর (জিডি) ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স:
মোট শূন্যপদ - ৪০ (১) বিএসএফ মোট ৮৯২। পুরুষ ৮৪৭ (জেনা ৩৪২, তাজা ১২৭, ত’উ:জা: ৬৪, ওবিসি ২২৯, আর্থিকভাবে অনগ্রসর ৮৫)। মহিলা: ৪৫ (জেনা: ১৮, ত:জা: ৭, ত:উ:জা: ৩. ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর ৫) ।
সিআইএসএফ: মোট ১৫৯৭। পুরুষ: ১৪৩৭ (জেনা: ৫৮৩, তাজা: ২১৫, ত:উ:জা: ১০৭, ওবিসি ৩৮৮, আর্থিকভাবে অনগ্রসর ১৪৪)। মহিলা: ১৬০ (জেনা: ৬৫, ত:জা: ২৪, ত: উ: জা: ১২, ওবিসি ৪৩, আর্থিকভাবে অনগ্রসর ১৬)।
সিআরপিএফ: মোট ১১৭২। পুরুষ: ১১১৩ (জেনা: ৪৫১, তাজা ১৬৭, ত:উ:জা: ৮৩, ওবিসি ৩০১, আর্থিকভাবে অনগ্রসর ১১১)। মহিলা ৫৯ (জেনা: ২৪, ত:জা: ৯, ত: উজা৪, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর ৬)।
আইটিবিপি মোট ২৭৮। পুরুষ: ২৩৭ (জেনা: ৮১, ত:জা ৩৫, ত: উ:জা: ১৩, ওবিসি ৮৩, আর্থিকভাবে অনগ্রসর ২৫)। মহিলা: ৪১ (জেনা ১৪, ত:জা: ৬, ত:উ:জা: ২, ওবিসি ১৫, আর্থিকভাবে অনগ্রসর ৪)।
সশস্ত্র সীমাবল: মোট ৬২। পুরুষ: ৫৯ (জেনা: ৩৬,ত:জা: ৩, ত: উ:জা: ৫, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ৬)। মহিলা: ৩ (ত: উ: জা: ২, ওবিসি ১)।
(খ) সাব-ইন্সপেক্টর (এক্সকিউটিভ) ইন দিল্লি পুলিশ-মেল: ১২৫ (জেনা: ৫৬, ত:জা: ১৭, ত:উ:জা: ১, ওবিসি ৩০, আর্থিকভাবে অনগ্রসর ১৩)।
(গ) সাব-ইন্সপেক্টর (এক্সকিউটিভ) ইন দিল্লি পুলিশ ফিমেল : ৬১ (জেনা ২৮, ত: জা: ৮, ত: উ:জা: ৪, ওবিসি ১৫. আর্থিকভাবে অনগ্রসর ৬)।
বেতনক্রম: প্রতিমাসে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
আবেদন করার পদ্ধতি:
দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে। এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সই (৪ সেমি ২ সেমি, অ ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে দরখাস্ত ফি ১০০ টাকা জমা করতে হবে। তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন চ সমরকর্মীদের বেলায় কোনও ফি লাগবে না। নির্দেশ অনুযায়ী ব দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করতে হবে, পরে এর প্রয়োজন হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:
কম্পিউটার ভিত্তিক পেপার- পরীক্ষা,
শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা,
কম্পিউটার ভিত্তিক পেপার-II
পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা এই পাঁচটি ধাপে | প্রার্থী বাছাই করা হবে।
কম্পিউটার ভিত্তিক পেপার I পরীক্ষায় ২ ঘণ্টায় ২০০ নম্বরের মাল্টিপল চয়েজ ভিত্তিক অবজেক্টিভ এ প্রশ্ন থাকবে এইসব বিষয়ে
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড প রিজনিং (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর),
জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর),
ইংলিশ কম্প্রিহেনশন (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর),
কোয়ান্টিটেটিভ দু অ্যাপ্টিটিউড (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর)।
চারটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে।
শারীরিক ও সক্ষমতার পরীক্ষায় থাকবে দৌড়, লংজাম্প এবং হাইজাম্প।
পুরুষদের বেলায় থাকবে ১৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১.৬ কিমি দৌড়, তিন চান্সে ৩.৬৫ মিটার লংজাম্প, তিন চান্সে ১.২ মিটার হাইজাম্প, তিন চান্সে ৪.৫ মিটার শট পুট এবং
মহিলাদের বেলায় থাকবে ১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়, ৪ মিনিটে ৮০০ মি দৌঁড়, তিন চান্সে ২.৭ মিটার লংজাম্প ও তিন চান্সে ০.৯ মিটার ২২০৮। হাইজাম্প।
কম্পিউটার ভিত্তিক পেপার-II পরীক্ষায় ২ ঘণ্টায় ২০০ নম্বরের মাল্টিপল চয়েজ ভিত্তিক ২০০টি অবজেক্টিভ প্রশ্ন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন বিষয়ে। চারটি ভুল উত্তরের জন ২২৫৮। অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে।
এনসিসি সার্টিফিকেট থাকলে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বোনাস নম্বর পাওয়া যাবে।
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে ১, ১০ ও ১৩ মে, 2028। পূর্ব ভারতের পরীক্ষাকেন্দ্রগুলি হল-
কলকাতা (কোড ৪850),
ভুবনেশ্বর (কোড ৪৬০৪),
রাঁচি (কোড ৪২05).
পোর্ট ব্লেয়ার (কোড ৪৮০২)।
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট।
Read More
পশ্চিমবঙ্গ পুলিশে ৪৬৪ সাব-ইন্সপেক্টর গ্র্যাজুয়েটদের জন্য
পশ্চিমবঙ্গ পুলিশে ১১,৭৪৯ কনস্টেবল মাধ্যমিক
গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য দিল্লি পুলিশ ও সিএপিএফ-এ সাব-ইন্সপেক্টর ৪,১৮৭
সি-টেট’ জুলাই ২০২৪ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, দিল্লি পুলিশে ৪১৭৫ সাব-ইনস্পেক্টর

