সেইলে ৩১৪ অপারেটর-কাম-টেকনিশিয়ান ট্রেনি
কর্তৃপক্ষ মনে করলে ট্রেনিংয়ের মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি করতে পারে। এই নিয়োগের
বিজ্ঞপ্তি নম্বর : 01/2024.
বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় ৩১৪ জন অ্যালয়েজ প্ল্যান্টে। প্রথমে ২ বছরের অপারেটর-কাম-টেকনিশিয়ান (ট্রেনি) নেবে স্টিল অথরিটি অব ইন্ডিয়া (সেইল)। মেটালার্জি, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কেমিক্যাল-সহ বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে দুর্গাপুরের অ্যালয় স্টিলস প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, বার্নপুরের ইসকো স্টিল প্ল্যান্ট, ওড়িশার রৌরকেলা স্টিল প্ল্যান্ট, ঝাড়খণ্ডের "বোকারো স্টিল প্ল্যান্ট, রাঁচির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ফর আয়রন অ্যান্ড স্টিল, বোকারোর সেইল রিফ্র্যাক্টরি ইউনিট, ছত্তিশগড়ের ভিলাই স্টিল প্ল্যান্ট, মহারাষ্ট্রের চন্দ্রপুর ফেরো- শাখা ও প্ল্যান্ট অনুসারে শূন্যপদের বিন্যাস:
মেটালার্জি:
বোকারো স্টিল প্ল্যান্ট: ১০টি (সাধারণ ৪, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ৩, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত থাকবে। ভিলাই স্টিল, প্ল্যান্ট: ১২টি (সাধারণ ৭, তফসিলি উপজাতি ৩, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত থাকবে। চন্দ্রপুর ফেরো-অ্যালয়েজ প্ল্যান্ট: ১টি (সাধারণ)।
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট: ১০টি (সাধারণ ৪, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত থাকবে। ইসকো স্টিল প্ল্যান্ট: ৯টি (সাধারণ ৩, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ওবিসি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত থাকবে। রৌরকেলা স্টিল প্ল্যান্ট: ১৪টি (সাধারণ ৭, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ২, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য এবং ৩টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ফর আয়রন অ্যান্ড স্টিল:
১টি (তফসিলি উপজাতি)।
ইলেক্ট্রিক্যাল অ্যালয় স্টিল প্ল্যান্ট:
২টি (সাধারণ ১, ও বি সি ১)। বোকারো স্টিল প্ল্যান্ট: ১৭টি (সাধারণ ৯, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ৫, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য এবং ৩টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।
ভিলাই স্টিল প্ল্যান্ট:
১৫টি (সাধারণ ৮, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ৪, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।
চন্দ্রপুর ফেরো-অ্যালয়েজ প্ল্যান্ট:
১টি (ও বি সি)। ইসকো স্টিল প্ল্যান্ট: ১৩টি (সাধারণ ৫, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১, ও বি সি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।
রৌরকেলা স্টিল প্ল্যান্ট:
৮টি (সাধারণ ৩, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য এবং ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ফর আয়রন অ্যান্ড স্টিল:
৮টি (সাধারণ ৪, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ২, ও বি সি ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত থাকবে।
মেকানিক্যাল:
অ্যালয় স্টিল প্ল্যান্ট:
৩টি (সাধারণ ২, তফসিলি জাতি ১)।
বোকারো স্টিল প্ল্যান্ট:
২৪টি (সাধারণ ৯, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ৬, ও বি সি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ৩)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য এবং ৪টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।
ভিলাই স্টিল প্ল্যান্ট:
৩৫টি (সাধারণ ১৭, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ১০, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ৩)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য এবং ৫টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।
চন্দ্রপুর ফেরো-অ্যালয়েজ প্ল্যান্ট:
২টি (সাধারণ ১, তফসিলি জাতি ১)। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট: ১০টি (সাধারণ ৪, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি করে শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত থাকবে।
ইসকো স্টিলপ্ল্যান্ট:
১৮টি (সাধারণ ৬, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ১, ও বি সি ৪, আর্থিক ভাবে অনগ্রসর ২ ) । এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং ৩টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।
রৌরকেলা স্টিল প্ল্যান্ট:
৭টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১ টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য এবং ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ফর আয়রন অ্যান্ড স্টিল: ১টি (সাধারণ)।
ইনস্ট্রুমেন্টেশন: বোকারো স্টিল প্ল্যান্ট: ৫টি (সাধারণ ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। ভিলাই স্টিল প্ল্যান্ট ৫টি (সাধারণ ৩, তফসিলি উপজাতি ২)।
ইসকো স্টিল প্ল্যান্ট: ৩টি (সাধারণ ২, ও বি সি ১)। রৌরকেলা স্টিল প্ল্যান্ট। ৪টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও বি সি ১)।
সিভিল:
বোকারো স্টিল প্ল্যান্ট: ২টি (সাধারণ ১ তফসিলি উপজাতি ১) । ভিলাই স্টিল প্ল্যান্ট: ৪টি (সাধারণ ৩, তফসিলি উপজাতি ১)। চন্দ্রপুর ফেরো- অ্যালয়েজ প্ল্যান্ট: ১টি (সাধারণ)।
ইসকো স্টিল প্ল্যান্ট: ৯টি (সাধারণ ৪, তফসিলি জাতি ২, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীর জন্য সংরক্ষিত থাকবে।
রৌরকেলা স্টিল প্ল্যান্ট: ৬টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত থাকবে।
কেমিক্যাল:
বোকারো স্টিল প্ল্যান্ট: ৬টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ১)।
ভিলাই স্টিল প্ল্যান্ট: ৩টি (সাধারণ ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ১)। ইসকো স্টিল প্ল্যান্ট: ৪টি (সাধারণ ১, তফসিলি জাতি ১, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত থাকবে।
সেরামিক:
ইসকো স্টিল প্ল্যান্ট: ২টি (সাধারণ)। রৌরকেলা স্টিল প্ল্যান্ট: ৪টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও বি সি ১)।
ইলেক্ট্রনিক্স:
বোকারো স্টিল প্ল্যান্ট: ২টি (সাধারণ ১, তফসিলি উপজাতি ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত থাকবে। ভিলাই স্টিল প্ল্যান্ট: ৬টি (সাধারণ ৫, তফসিলি উপজাতি ১)।
কম্পিউটার/ইনফর্মেশন টেকনোলজি বোকারো স্টিল প্ল্যান্ট: ১৮টি (সাধারণ ৭, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ৪, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ২)। এর মধ্যে ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। রৌরকেলা স্টিল প্ল্যান্ট: ২টি (সাধারণ)।
ড্রাফটসম্যান:
ইসকো স্টিল প্ল্যান্ট: ২টি (সাধারণ)।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক। সেই সঙ্গে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা। ইলেক্ট্রিক্যালের ক্ষেত্রে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখাও গ্রাহ্য হবে। ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং শাখাও গ্রাহ্য হবে। ইলেক্ট্রনিক্সের ক্ষেত্রে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখাও গ্রাহ্য হবে। ড্রাফটসম্যানের ক্ষেত্রে সিভিল বা ইলেক্ট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ গ্রাহ্য হবে। সেই সঙ্গে ড্রাফটসম্যান বা ডিজাইন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ১ বছরের অভিজ্ঞতা-সহ অটোক্যাড সিস্টেমে কাজ করে থাকতে হবে। সব ক্ষেত্রেই প্রার্থীকে মোট অন্তত ৫০ শতাংশ (তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪০ শতাংশ) নম্বর পেয়ে থাকতে হবে।
বয়স: ১৮-৩-২০২৪ তারিখে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ এবং দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
দৈহিক মাপজোক: সবক'টি পদের ক্ষেত্রেই উচ্চতা হতে হবে ১৫৫ সেমি (মহিলাদের ক্ষেত্রে ১৪৩ সেমি) এবং ওজন হতে হবে অন্তত ৪৫ কেজি (মহিলাদের ক্ষেত্রে ৩৫ কেজি)। বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৫ ও ৭৯ সেমি (মহিলাদের ক্ষেত্রে যথাক্রমে ৭০ ও ৭৩ সেমি)। দৃষ্টিশক্তি: দূরের ক্ষেত্রে চশমা-সহ বা চশমা ছাড়া উভয় চোখে ৬/১২। কাছের ক্ষেত্রে উভয় চোখে জে-ওয়ান বা এন- সিক্স। বর্ণান্ধতা বা রাতকানা অসুখ থাকলে চলবে না। ট্রেনিং চলাকালীন প্রথম ও দ্বিতীয় বছরে বেতন বাবদ পাওয়া যাবে যথাক্রমে নির্দিষ্ট মাসিক ১৬,১০০ টাকা ও ১৮,৩০০ টাকা। ট্রেনিং শেষে বেতনক্রম ২৬,৬০০-৩৮,১২০ টাকা। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে। পরীক্ষায় থাকবে দু'টি পার্ট। প্রথম পার্টে থাকবে বিষয়ভিত্তিক প্রশ্ন, দ্বিতীয় পার্টে অ্যাপ্টিটিউড টেস্ট। সময় দেড় ঘণ্টা। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.sailcareers.com অনলাইন দরখাস্তের শেষ তারিখ ১৮ মার্চ। প্রার্থীর চালু ই- মেল আই ডি থাকতে হবে। মনে রাখবেন, অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো (জেপিজি বা জেপেগ ফর্ম্যাটে ৫০ কেবি সাইজের মধ্যে), কালো কালির সই (জেপিজি বা জেপেগ ফর্ম্যাটে ২০ কেবি সাইজের মধ্যে) এবং ড্রাফটসম্যান শাখার ক্ষেত্রে অভিজ্ঞতার সার্টিফিকেট আপলোড করতে হবে।
ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা (তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ২০০ টাকা)। নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড বা এটিএম-কাম- ডেবিট কার্ডের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
অনলাইন দরখাস্ত যথাযথ ভাবে পূরণ করে সাবমিটের পর অ্যাপ্লিকেশন আইডি-সহ পুরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। নিজের কাছে রেখে দেবেন। পরে প্রয়োজন হবে।
Read More Click Letter:
এয়ারপোর্ট অথরিটিতে ৪৯০ জুনিয়র এক্সিকিউটিভ
অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ১৫ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত রেলে ৪,৬৬০ কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর
সেইলে ৩১৪ অপারেটর-কাম-টেকনিশিয়ান ট্রেনি
তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং,সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০০
সেন্ট্রাল সিল্ক বোর্ডে ১০২ সায়েন্টিস্ট ‘বি’

