কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, দিল্লি পুলিশে ৪১৭৫ সাব-ইনস্পেক্টর
৪,১৭৫ জন সাব-ইনস্পেক্টর নিয়োগ করা হবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং দিল্লি পুলিশে। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে জেনারেল ডিউটি এবং দিল্লি পুলিশে এক্সিকিউটিভ র্যাঙ্কে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত Sub Inspector in Delhi Police and
Central Armed Police Forces Examination, 2024 এর মাধ্যমে।
কম্পিউটারভিত্তিক পরীক্ষা হবে ৯, ১০ ও ১৩ মে।
বাহিনী অনুসারে শূন্যপদের বিন্যাস:
দিল্লি পুলিশ:
পুরুষ: ১১৩টি (সাধারণ ৪৫, তফসিলি জাতি ১৩, তফসিলি উপজাতি ৭ ও বি সি ২৪, আর্থিক ভাবে অনগ্রসর ১২)। প্রাক্তন সমরকর্মী ৭টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১. তফসিলি উপজাতি ১, ও বি সি ২)। প্রাক্তন সমরকর্মী স্পেশ্যাল ক্যাটেগরি ৫টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, ও বি সি ১)।
মহিলা: ৬১টি (সাধারণ ২৮, তফসিলি জাতি ৮, তফসিলি উপজাতি ৪, ও বি সি ১৫, আর্থিক ভাবে অনগ্রসর ৬)।
কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী: বর্ডার সিকিউরিটি ফোর্স:
পুরুষ: ৮৪৭টি (সাধারণ ৩৪২, তফসিলি জাতি ১২৭, তফসিলি উপজাতি ৬৪, ও বি সি ২২১, আর্থিক ভাবে অনগ্রসর ৮৫)।
মহিলা ৪৫টি (সাধারণ ১৮, তফসিলি জাতি ৭, তফসিলি উপজাতি ৩, ও বি সি ১২, আর্থিক ভাবে অনগ্রসর ৫)। এর মধ্যে ১০টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত।
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স:
পুরুষ: ১,৪৩৭টি (সাধারণ ৫৮৩, তফসিলি জাতি ২১৫, তফসিলি উপজাতি ১০৭, ও বি সি ৩৮৮, আর্থিক ভাবে অনগ্রসর ১৪৪)।
মহিলা: ১৬০টি (সাধারণ ৬৫, তফসিলি জাতি ২৪, তফসিলি উপজাতি ১২, ও বি সি ৪৩, আর্থিক ভাবে অনগ্রসর ১৬)। এর মধ্যে ১৬০টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স:
পুরুষ: ১,১১৩টি (সাধারণ ৪৫১, তফসিলি জাতি ১৬৭, তফসিলি উপজাতি ৮৩, ও বি সি ৩০১, আর্থিক ভাবে অনগ্রসর (১১১)।
মহিলা: ৫৯টি (সাধারণ ২৪, তফসিলি জাতি ৯, তফসিলি উপজাতি ৪, ও বি সি ১৬, আর্থিক ভাবে অনগ্রসর ৬)। এর মধ্যে ১১৭টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত।
ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ:
পুরুষ: ২৩৭টি (সাধারণ ৮১, তফসিলি জাতি ৩৫, তফসিলি উপজাতি ১৩, ও বি সি ৮৩, আর্থিক ভাবে অনগ্রসর ২৫)।
মহিলা ৪১টি (সাধারণ ১৪, তফসিলি জাতি ৬, তফসিলি উপজাতি ২, ও বি সি ১৫, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে ২৮টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত।
সশস্ত্র সীমা বল:
পুরুষ: ৫৯টি (সাধারণ ৩৬, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ৫, ও বি সি ৯, আর্থিক ভাবে অনগ্রসর ৬)।
মহিলা: ৩টি (তফসিলি উপজাতি ২, ও বি সি ১)। এর মধ্যে ৬টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা:
সব ক্ষেত্রেই যে-কোনও শাখায় স্নাতক। ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে ১-৮- ২০২৪ তারিখের মধ্যে সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। দিল্লি পুলিশের সাব- ইনস্পেক্টর পদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে লাইট মোটর ভেহিক্যল ড্রাইভিং লাইসেন্স (মোটর সাইকেল ও গাড়ি) থাকতে হবে।
বয়স:
সব ক্ষেত্রেই ১-৮-২০২৪ তারিখে ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-৮-১৯৯৯ থেকে ১-৮-২০০৪ তারিখের মধ্যে। তফসিলিরা ৫ ও বি সিরা ৩ বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন। বিধবা বিবাহবিচ্ছিন্ন এবং আইনত স্বামীবিচ্ছিন্ন মহিলারা ফের বিয়ে না করে থাকলে এবং ৩৫ (ও বি সিদের ক্ষেত্রে ৩৮. তফসিলিদের ক্ষেত্রে ৪০) বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন।
দৈহিক মাপজোক:
ছেলেদের ক্ষেত্রে উচ্চতা ১৭০ সেমি (গোর্খা এবং পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ১৬৫ সেমি, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬২.৫ সেমি) বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেমি (তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৭৭ ও ৮২ সেমি)।
মেয়েদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেমি (গোর্খা এবং পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ১৫৫ সেমি, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৫৪ সেমি)। সব ক্ষেত্রেই উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি সব ক্ষেত্রেই চশমা ছাড়া ন্যূনতম কাছের ক্ষেত্রে ভালো চোখে এন- ৬. খারাপ চোখে এন-১। ন্যূনতম দূরের ক্ষেত্রে চশমা ছাড়া ভালো চোখে ৬/৬, খারাপ চোখে ৬/৯। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তির্যক চাহনি থাকলে চলবে না। রং চেনার উচ্চ ক্ষমতা থাকতে হবে।
বেতনক্রম: ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, দৈহিক মাপজোক যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে।
পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র কলকাতা (সেন্টার কোড ৪৪ 20 ) ।
লিখিত পরীক্ষা হবে দু'টি পেপারে।
প্রথম পেপারে থাকবে
·
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং,
·
জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়্যারনেস,
·
কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং
·
ইংলিশ কম্প্রিহেনশন বিষয়ক প্রশ্ন।
প্রতি অংশে ৫০টি করে মোট ২০০টি প্রশ্ন হবে।
মোট নম্বর ২০০।
সময় ২ ঘণ্টা।
দ্বিতীয় পেপারে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। মোট নম্বর ২০০। ২ ঘণ্টার পরীক্ষা। উভয় পত্রেই অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং হবে।
দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের ক্ষেত্রে
১৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়,
৬.৫ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়,
৩.৬৫ মিটার লং জাম্প,
১.২ মিটার হাই জাম্প,
৪.৫ মিটার শটপাট (১৬ পাউন্ড)।
মেয়েদের ক্ষেত্রে থাকবে:
১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়
৪ মিনিটে ৮০০ মিটার দৌড়, .
২.৭ মিটার লং জাম্প ও ০.৯ মিটার হাই জাম্প।
লং জাম্প, হাই জাম্প ও শটপাট ইভেন্টে সর্বাধিক তিন বার সুযোগ পাওয়া যাবে। এরপর মেডিক্যাল এক্সামিনেশন।
প্রাক্তন সমরকর্মীদের দৈহিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না।
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে
প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে। অনলাইন দরখাস্তের শেষ তারিখ ২৮ মার্চ। মনে রাখবেন, অনলাইন আবেদনের সময় প্রার্থীর জে পি জি ফর্ম্যাটে স্ক্যান করা ফটো এবং সই আপলোড করতে হবে।
ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। অনলাইন ব্যবস্থায় ডিম অ্যাপ, ইউ পি আই নেট ব্যাঙ্কিং, ভিসা/মাস্টার কার্ড / মায়েস্ত্রো/ রুপে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ মার্চ।
মহিলা প্রার্থী, তফসিলি এবং প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না।
অনলাইন দরখাস্ত সংশোধন করা যাবে ৩০ ও ৩১ মার্চ।
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।
Read More
পশ্চিমবঙ্গ পুলিশে ৪৬৪ সাব-ইন্সপেক্টর গ্র্যাজুয়েটদের জন্য
পশ্চিমবঙ্গ পুলিশে ১১,৭৪৯ কনস্টেবল মাধ্যমিক
গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য দিল্লি পুলিশ ও সিএপিএফ-এ সাব-ইন্সপেক্টর ৪,১৮৭
সি-টেট’ জুলাই ২০২৪ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, দিল্লি পুলিশে ৪১৭৫ সাব-ইনস্পেক্টর

