অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ১৫ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত রেলে ৪,৬৬০ কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর
কলকাতা, শিলিগুড়ি মালদহ, গুয়াহাটি, পটনা, রাঁচী, চেন্নাই, আহমেদাবাদ, এলাহবাদ, বেসালউরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বই, মজঃফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমীর, জম্মু-কাশ্মীর, চন্ডীগড়, ভোপাল, গোরক্ষপুর ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের ১৭টি জোনে ২১টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে (মেট্রো রেল-সহ) 'কনস্টেবল' পদে ৪,২০৮ জন ও 'সাব-ইন্সপেক্টর' পদে ৪৫২ জন ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে ১৫ এপ্রিল থেকে। ভারতীয় রেল মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে (EN 49/82) একথা জানান। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হল :
কনস্টেবল :
মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৭-২০২৪ এর হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তপশিলীরা ৫ বছর শো ও প্রাক্তন সমরকর্মী প্রভৃতি প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৬৫ সেমি, বুকের ছাতি না-ফুলিয়ে অন্তত ৮০ সেমি. আর ফুলিয়ে ৮৫ সেমি. ও ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় ৫ সেমি., বুকের ছাতিতে ৩.৮ সেমি. ছাড় পাবেন। গোর্খা হলে লম্বায় ২ সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫৭ (তঃজাঃ ও তঃউঃজাঃ হলে ১৫২, গোর্খা হলে ১৫৫) সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চোখে চশমা, জোড়া-ইটি, পায়ের চ্যাটালো পাতা, ট্যারা দৃষ্টি, শারীরিক বিকৃতি থাকলে আবেদনের যোগ্য নন।
বেসিক পে ২১,৭০০ টাকা। মোট শূন্যপদ : ৪,২০৮টি। কেন্দ্ৰীয় সরকারের নিয়মানুযায়ী সংরক্ষিত ক্যাটেগরির জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত থাকবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোখের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে।
লিখিত পরীক্ষায় ১২০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : :
(১) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং - ৩৫টি প্রশ্ন,
(২) অ্যারিথমেটিক - ৩৫টি প্রশ্ন,
(৩) জেনারেল অ্যাওয়ারনেস - ৫০টি প্রশ্ন।
প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর।
সময় থাকবে ৯০ মিনিট।
নেগেটিভ মার্কিং আছে।
প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে।
লিখিত পরীক্ষায় জেনারেল, ও.বি.সি. প্রার্থীরা ৪২ নম্বর আর তপশিলীরা ৩৬ নম্বর পেলে সফল হবেন।
মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে।
শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে এইসব বিষয় :
(১) ৫ মিনিট ৪৫ সেকেন্ডে ১,৬০০ মিটার দৌড়,
(২) ৪ ফুট হাই জাম্প,
(৩) ১৪ ফুট লং জাম্প।
মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে এইসব বিষয়:
(১) ৩ মিনিট ৪০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়,
(২) ৩ ফুট হাই জাম্প,
(৩) ৯ ফুট লং জাম্প।
প্রথমে দৌড়ে একবার করে সুযোগ পাবেন ও সফল না হলে বাতিল হবে। পরের ২ ইভেন্টে ২ বার করে সুযোগ পাবেন। সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন।
সাব-ইন্সপেক্টর
সাব-ইন্সপেক্টর যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ১- ৭- ২০২৪ এর হিসাবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তপশিলীরা ৫ বছর ও প্রাক্তন সমরকর্মী প্রভৃতি প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৬৫ সেমি. বুকের ছাতি না-ফুলিয়ে অন্তত ৮০ সেমি, আর ফুলিয়ে ৮৫ সেমি. ও ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় ৫ সেমি, বুকের ছাতিতে ৩.৮ সেমি. ছাড় পাবেন।
গোর্খা হলে লম্বায় ২ সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত .১৫৭ (তঃজাঃ ও ডঃ উঃ জাঃ হলে ১৫২, গোর্খা হলে ১৫৫ ) সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেসিক পে : ৩৫,৪০০ টাকা। মোট শূন্যপদ ৪৫২টি।
কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী সংরক্ষিত ক্যাটেগরির জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত থাকবে।
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে। তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোখের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষায় ১২০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে
(১) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ৩৫টি প্রশ্ন,
(২) অ্যারিথমেটিক -৩৫টি প্রশ্ন,
(৩) জেনারেল অ্যাওয়ারনেস -৫০টি প্রশ্ন।
প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর।
নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে।
লিখিত পরীক্ষায় জেনারেল, ও.বি.সি. প্রার্থীরা ৪২ নম্বর আর তপশিলীরা ৩৬ নম্বর পেলে সফল হবেন।
মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে শারীরিক মাপজোখ ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে।
শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে এইসব বিষয় :
(১) ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১,৬০০ মিটার দৌড়,
(২) ৩ ফুট ৯ ইঞ্চি হাইজাম্প,
(৩) ১২ ফুট লং জাম্প।
মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে এইসব বিষয়:
(১) ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়,
(২) ৩ ফুট হাই জাম্প,
(৩) ৯ ফুট লং জাম্প।
দৌড়ে একবার সুযোগ পাবেন ও সফল না হলে বাতিল হবে। পরের ৩ ইভেন্টে (মেয়েদের বেলায় ২ ইভেন্টে) ২ বার করে সুযোগ পাবেন। দরখাস্ত করবেন অনলাইনে, ১৫ এপ্রিল থেকে ১৪ মে'র মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান, সেই
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করবেন। এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো (৩০ থেকে ৭০ কেবির মধ্যে) ও সিগনেচার (৩০-৭০ কেবির মধ্যে) আর কাস্ট সার্টিফিকেট (শুধুমাত্র তপশিলীদের জন্য) ৫০০ কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর ১২ কপি নিজের কাছে রেখে দেবেন, পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগবে। প্রথমে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবেন। তখন ইউজার আই.ডি. ও পাশওয়ার্ড পাবেন। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন। তারপর পরীক্ষা ফী বাবদ ৫০০ (তপশিলী, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় ২৫০) টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। সাধারণ প্রার্থীরা 'সি.বি.টি.' পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষা ফী থেকে ৪০০ টাকা আর তপশিলী, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা 'সি.বি.টি. ' পরীক্ষা দিয়ে থাকলে 200 টাকা ফেরৎ পেয়ে যাবেন (ব্যাঙ্ক চার্জ কেটে)।
কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবেন । কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbkolkata.gov.in,
মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbmalda.gov.in,
শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbsiliguri.gov.in,
রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbranchi.gov.in,
পটনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbpatna.gov.in,
গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbguwahati.gov.in.
আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbahmedabad.gov.in,
আজমীর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে : www.rrbajmer.gov.in,
বেঙ্গাল উরু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbbna.gov.in,
ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbbhopal.gov.in,
ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে : www.rrbbbs.gov.in,
বিলাসপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbbilaspur.gov.in,
চণ্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbcdg.gov.in
চেন্নাই রেলওয়ে রিফ্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে : www.rrbchennai.gov.in,
গোরক্ষপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে : www.rrbgkp.gov.in,
জম্মু-শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbjammu.nic.in,
মুম্বই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbmumbai.gov.in,
মজঃফরপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbmuzaffarpur.gov.in
সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিরুন্টমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে । www.rrbsecunderabad.gov.in,
তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbthiruvananthapuram.gov.in.
প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে www.rrbald.gov.in
Read More Click Letter:
এয়ারপোর্ট অথরিটিতে ৪৯০ জুনিয়র এক্সিকিউটিভ
অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ১৫ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত রেলে ৪,৬৬০ কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর
সেইলে ৩১৪ অপারেটর-কাম-টেকনিশিয়ান ট্রেনি
তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং,সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০০
সেন্ট্রাল সিল্ক বোর্ডে ১০২ সায়েন্টিস্ট ‘বি’

