ইউ.পি.এস.সি'র সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সেরা সেরা পদে ১,০৫৬ চাকরি
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাব্লিক সার্ভিস কমিশনের '২০২৪ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষা'র মাধ্যমে ১,০৫৬ জন | ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
যে কোনো শাখার পাস বা, অনার্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। যাঁরা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন, তাঁরাও আবেদনের যোগ্য। কিন্তু 'মেন' পরীক্ষার দরখাস্ত করার সময় পাশের মার্কশীট,
সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা ২৬ মে
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রশাসনিক বিভাগে ১,২০৬ জন অফিসার নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে সিভিল সার্ভিস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে। তবে সিভিল সার্ভিস বা ফরেস্ট সার্ভিস বা উভয় সার্ভিসের জন্যই প্রথমে সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা দিতে হবে। এবারের 'সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) এক্সামিনেশন, ২০২৪ নেওয়া হবে ২৬ মে। প্রিলিমিনারি পরীক্ষায় সফলরা সিভিল সার্ভিসেস (মেন) অথবা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস
জন্যই দরখাস্ত করতে পারবেন। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশনের বিজ্ঞপ্তি নম্বর: 06/
2024-IFS এবং
ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস এক্সামিনেশনের বিজ্ঞপ্তি নম্বর :
05/2024-CSP.
শূন্যপদের বিন্যাস: সিভিল সার্ভিসের ক্ষেত্রে মোট শূন্যপদ ১,০৫৬টি (এর মধ্যে ৬টি শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী, ১২টি শূন্যপদ শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী, ৯টি শূন্যপদ
চলাফেরায় অসুবিধা আছে এমন প্রতিবন্ধী এবং ১৩টি শূন্যপদ একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য সংরক্ষিত) ।
ফরেস্ট সার্ভিসের ক্ষেত্রে মোট শূন্যপদ ১৫০টি (এর মধ্যে ২টি শূন্যপদ দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী, ৩টি শূন্যপদ শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী ও ৪টি শূন্যপদ চলাফেরায় অসুবিধা আছে এমন প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত)। এ ছাড়া নিয়মানুসারে তফসিলি, ও বি সি এবং আর্থিক ভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য শূন্যপদ সংরক্ষিত হবে।
শিক্ষাগত যোগ্যতা: উভয় ক্ষেত্রেই গ্র্যাজুয়েট। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের ক্ষেত্রে স্নাতক স্তরে এই সব বিষয়গুলির মধ্যে যে-কোনও একটি বিষয় পড়ে থাকতে হবে: অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, বটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জুলজি। এগ্রিকালচার, ফরেস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরাও ফরেস্ট সার্ভিসের জন্য আবেদন করতে পারেন। উভয় সার্ভিসের ক্ষেত্রেই ফাইনাল ইয়ার বা সেমেস্টারের পরীক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
বয়স: ১-৮-২০২৪ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-৮-১৯১২ থেকে ১৮- - ২০০৩-এর মধ্যে। তফসিলি এবং প্রাক্তন সমরকর্মীরা ৫, ও বি সি ও যুদ্ধক্ষেত্রে কর্মরত অবস্থায় আঘাতপ্রাপ্ত সৈনিকেরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন। দৈহিক ও বৌদ্ধিক প্রতিবন্ধীরা সর্বাধিক ১০ বছরের বয়সের ছাড় পাবেন।
পরীক্ষার ধরনধারণ: সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে দু'টি পেপারে। প্রতিটি পেপারেই ২০০ নম্বর অর্থাৎ মোট ৪০০ নম্বরের অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। সময় ২ ঘণ্টা করে।
প্রথম পেপারে প্রশ্ন থাকে এই সব বিষয়ে কারেন্ট ইভেন্টস অব ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইমপর্ট্যান্স। হিস্ট্রি অব ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি- ফিজিক্যাল, সোশ্যাল, ইকনমিক জিওগ্রাফি অব ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়ান পোলিটি অ্যান্ড গভর্নেপ— কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, পাবলিক পলিসি, রাইটস ইস্যুস প্রভৃতি। ইকনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, পভার্টি, ইনক্লুশন, ডেমোগ্রাফিক্স, সোশ্যাল সেক্টর ইনিশিয়েটিভস প্রভৃতি। জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ (স্পেশ্যালাইজেশন ব্যাতিরেকে)। জেনারেল সায়েন্স। দ্বিতীয় পেপারে থাকে এই সব বিষয় : কম্প্রিহেনশন, ইন্টারপার্সোন্যাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস। লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি। ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং। জেনারেল মেন্টাল এবিলিটি। মাধ্যমিক মানের বেসিক নিউম্যারেসি (নাম্বারস অ্যান্ড দেয়ার রিলেশনস, অর্ডারস অব ম্যাগনিটিউড ইত্যাদি) এবং ডেটা ইন্টারপ্রিটেশন (চার্ট, গ্রাফ, টেবিল, ডেটা সাফিশিয়েন্সি ইত্যাদি)।
প্রিলিমিনারি পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষার ফলের ভিত্তিতে সিভিল সার্ভিসেস মেন এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস মেন পরীক্ষায় বসার যোগ্য প্রার্থীদের আলাদা আলাদা তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরবর্তী পর্যায়ের কোনও ক্ষেত্রে গ্রাহ্য হবে না। প্রিলিমিনারি পরীক্ষায় পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র কলকাতা ও শিলিগুড়ি এবং মেন পরীক্ষার একমাত্র পরীক্ষাকেন্দ্র কলকাতা।
মেন পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর
সিভিল সার্ভিস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের মেন পরীক্ষার জন্য ডাক পাওয়া যাবে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের মেন লিখিত পরীক্ষায় থাকে মোট ৬টি পেপার। এর মধ্যে দু'টি আবশ্যিক: পেপার ওয়ান— জেনারেল ইংলিশ ও পেপার টু জেনারেল নলেজ। প্রতিটি পেপারের নম্বর ৩০০ করে। দু'টি ঐচ্ছিক বিষয় বেছে নিতে হয়। প্রতিটি বিষয়ের দু'টি করে পত্র, মোট চারটি পেপার (পেপার থ্রি থেকে সিক্স)। মোট চারটি পেপারের প্রতিটিতে ২০০ নম্বরের পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় সফল হলে পার্সোন্যালিটি টেস্ট।
সিভিল সার্ভিসের মেন লিখিত পরীক্ষায় প্রথমে পেপার 'এ' এবং পেপার 'বি'-এর পরীক্ষা হয়। ৩০০ নম্বরের পেপার 'এ'-র জন্য ভারতীয় সংবিধান অনুযায়ী অষ্টম তফসিলভুক্ত যে-কোনও একটি ভাষা নিতে হয়। পেপার 'বি'-তে থাকে ৩০০ নম্বরের ইংরেজি ভাষা। এই পেপার দু'টিতে পাওয়া নম্বর মেধাতালিকা তৈরিতে গ্রাহ্য হয় না। এই দু'টি পেপারে শুধুমাত্র কোয়ালিফাইং নম্বর থাকতে হয়। মেধা তালিকার ক্ষেত্রে থাকে ১,৭৫০ নম্বরের লিখিত পরীক্ষা। থাকে মোট ৭টি পেপার। ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হবে। পেপার ১-এ থাকবে ২৫০ নম্বরের এসে রাইটিং। পেপার-২, ৩, ৪ ও ৫ জেনারেল স্টাডিজ (প্রতি পেপার ২৫০ নম্বর)। পেপার টুতে থাকে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অব দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি, পেপার থ্রিতে থাকে গভর্নেন্স, কনস্টিটিউশন, পোলিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস, পেপার ফোরে থাকে টেকনোলজি, ইকনমিক ডেভেলপমেন্ট, বায়ো-ডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট; পেপার ফাইভে থাকে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপ্টিটিউড বিষয়ক প্রশ্ন। পেপার ৬ ও ৭: একটি ঐচ্ছিক (অপশনাল) বিষয় ( প্রতি পেপারে ২৫০ নম্বর)।
মেন পরীক্ষায় সফল হলে ৩০০ নম্বরের ইন্টারভিউ।
দরখাস্ত করবেন অনলাইনে এই
ওয়েবসাইটের মাধ্যমে:
www.upsconline. nic.in
দরখাস্তের শেষ তারিখ ৫ মার্চ। প্রার্থীর চালু ই-মেল আইডি থাকতে হবে। দু'টি ধাপে অনলাইন ফর্ম পুরণ করতে হবে- পার্ট-ওয়ান এবং পার্ট-টু রেজিস্ট্রেশন। অনলাইন দরখাস্ত সংশোধন করা যাবে ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত।
সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার ফি ১০০ টাকা। তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনও ফি লাগবে না। পার্ট-টু রেজিস্ট্রেশনের পর পে-ইন-স্লিপের মাধ্যমে নগদে ফি দিতে পারবেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনও শাখায়। স্লিপের প্রিন্ট আউট নেওয়ার পরের কাজের দিন (ওয়ার্কিং ডে) ফি জমা দিতে হবে। অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৪ মার্চ। অনলাইনেও ফি জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ভিসা বা মাস্টারকার্ড বা রুপে ক্রেডিট বা ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ।
মনে রাখবেন, অনলাইন দরখাস্তের সময় জে পি জি ফর্ম্যাটে স্ক্যান করা প্রার্থীর ফটো ও সই (উভয়ই ৫০ থেকে ৩০০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ইউ পি এস সি-র ফেসিলিটেশন কাউন্টারে এই ফোন নম্বরে (০১১) ২৩৩৮-১১২৫/৫২৭১/২৩০৯-৮৫৪৩ (যে-কোনও কাজের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে)।
খুঁটিনাটি তথ্যের জন্য আগ্রহীরা দেখুন উপরোক্ত ওয়েবসাইট।
Read More February
,2024
WB
ICDS Online Apply Process 2024 :
https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/ICDS%20Online%20Apply%20Process%20.html
রাজ্যে নতুন গ্রুপ D নিয়োগ ২০২৪,
https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20%20%20%20D%20%20.html
রাজ্যে ২৩,১৭০ টাকা বেতনে শিশু সুরক্ষা দপ্তরে নতুন কর্মী নিয়োগ 2024,
https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20%20%20%20%20.html
হাওড়া জেলা স্বাস্থ্য দফতরে ১৬৪ নার্স, হেল্থ অ্যাসিস্ট্যান্ট
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_90.html
দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে ৫,১১৮ শিক্ষক-শিক্ষিকা
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_43.html
ইউ.পি.এস.সি'র সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সেরা সেরা পদে ১,০৫৬ চাকরি
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_832.html
ফ্যাশন ব্র্যান্ড গুচিতে চাকরি
https://junglemahals.blogspot.com/2024/02/blog-post_641.html
job February 2024
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/job-februaey-2024.html
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলে স্কুল শিক্ষক
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/blog-post_22.html
কোস্টগার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/%20%20.html
সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে আরও অ্যাপ্রেন্টিসশিপ
https://mbiknowledgestore.blogspot.com/2024/02/%20%20%20%20%20%20%20.htm
পদ্ম পুরস্কার – 2024
https://trendingstudentvoice.blogspot.com/2024/02/2024_22.html
২০২৩ সালের সাম্প্রতিকী প্রশ্নোত্তরে (SET-01)
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/set-01-set-01-icao-aviation-safety.html
রাজ্য বাজেট – ২০২৪
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_91.html
শব্দ :- বিপরীত শব্দগড়ে তুলুন নিজেকে :
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/gk.html
ভারতীয় পালনীয় দিবস : গড়ে তুলুন নিজেকে :
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_118.html
সৌরজগৎ : GK :গড়ে তুলুন নিজেকে
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/gk_22.html
বিখ্যাত আবিষ্কার ও তার আবিষ্কারক ও উদ্ভাবক : GK: গড়ে তুলুন নিজেকে :
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_982.html
ইতিহাসের ৫০টি প্রশ্ন ও উত্তর ~ গড়ে তুলুন নিজেকে
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_733.html
জাতিসংঘ UN (United Nations) : GK : গড়ে তুলুন নিজেকে :
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_626.html
পৃথিবীর বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম : GK :গড়ে তুলুন নিজেকে
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/gk_59.html
বাংলার মহান কবিদের বিশেষ উপাধি :GK : গড়ে তুলুন নিজেকে
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_989.html
ভারতের কৃষিজ গবেষণাগার : GK : গড়ে তুলুন নিজেকে
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/%20%20%20%20GK%20%20%20%20%20%20.html
বিখ্যাত আবিষ্কার ও তার আবিষ্কারক ও উদ্ভাবক : GK : গড়ে তুলুন নিজেকে
https://junglemahals.blogspot.com/2024/02/blog-post_22.html
জেনারেল সায়েন্স
https://junglemahals.blogspot.com/2024/02/blog-post.html
ডাকনাম, ১০০ জন খ্যাতনামা .GK
: গড়ে তুলুন নিজেকে
https://junglemahals.blogspot.com/2024/02/%20%20%20%20%20.GK%20%20%20%20%20%20.html
WBCS-এ সাফল্য পেতে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে নেবেন
https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/WBCS-%20%20.html
অতিসাধারণ গৃহবধূ থেকে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে কীভাবে সফল হলাম
https://chatak92.blogspot.com/2024/02/blog-post.html
উপার্জনের দিশা দেখাবে মিলেট :
https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20melet.html
কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত SIASTM-এ কৃষিবিজ্ঞান কোর্স করার পর প্রচুর চাকরির সুযোগ আছে
https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20%20%20%20%20%20.html
উলের সামগ্রী তৈরির প্রশিক্ষণ
https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20%20%20.html
অল্প পুঁজিতে মাশরুম চাষ
https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20.html
ইলেক্ট্রো প্লেটিংয়ের ব্যবসা
https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20%20.html
সৌর বিদ্যুৎ, কুকার, বায়োগ্যাস ও বাতাস কলে বিদ্যুৎ তৈরি
https://chatak92.blogspot.com/2024/02/blog-post_22.html
স্বনির্ভরতার সন্ধান
গুঁড়ো মশলার ব্যবসা লাভের পথ দেখাচ্ছে
https://chatak92.blogspot.com/2024/02/blog-post_18.html
সবজি চাষ করে ব্যবসার সুযোগ
https://chatak92.blogspot.com/2024/02/blog-post_46.html
স্বনির্ভরতার সন্ধান
উপার্জনের দিশা দেখাচ্ছে মেশিনে তৈরি মাটির ভাঁড়, প্রদীপ
https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_22.html
সয়াবিন বড়ির ব্যবসা
https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_30.html
পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন
https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_89.htm
ভেষজ আবির তৈরি শিখে এখনই ব্যবসা শুরু করতে পারেন
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/blog-post_43.html
ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে সহজেই ঋণ পাবেন
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/bank%20loan.html
রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভরতি
https://mbicoachingcentre.blogspot.com/2024/02/%20%20%20%20%20%20_0980787712.html

.jpg)



