গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর
বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখ I
উঃ) হিমাচল প্রদেশ I
চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?
উঃ) লোয়েস I
ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয় ?
উঃ) ঘন লাল (Dark Red)
I
ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?
উঃ) পলিমৃত্তিকা I
দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ) আনাইমুদি I
নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?
উঃ) মন্থকূপ I
ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে ?
উঃ) 1911 সালে, এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিঃমিঃ গতিপথে I
ভারতের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কী ?
উঃ) Air India Ltd. যা গঠিত হয় – 1953 সালে I
বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উঃ) আয়নো স্তর থেকে I
একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও I
উঃ) ধানের খড় I
ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?
উঃ) 1:2,50,000
ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখ I
উঃ) পেরাম্বুর I
যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?
উঃ) হিমরেখা I
বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?
উঃ) নাইট্রোজেন I
ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
উঃ) সিয়াচেন I
‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?
উঃ) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে I
ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উঃ) স্তূপ পর্বত I
কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উঃ) মরু মাটিতে I
ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?
উঃ) গম I
ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?
উঃ) উত্তর ভারতে I
আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?
উঃ) পশ্চিমবঙ্গে I
ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
উঃ) পর্যায়ন I
ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে ?
উঃ) 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে I
ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে ?
উঃ) 1854 সালে বোম্বাইয়ে, Bombay
Spinning and Weaving Com. Ltd এর প্রচেষ্টায় Inland Waterways Authority of
India কবে গঠিত হয় ?
উঃ) 1986 সালের 27 সে অক্টোবর I
গঙ্গা দূষণ রোধের নতুন প্রকল্প ‘নমামী গঙ্গে’ কবে অনুমোদিত হয় ?
উঃ) 2015 সালের 13 ই মে I
কোন পরিকল্পনায় ভারতীয় সড়কপথকে চার ভাগে ভাগ করা হয় ?
উঃ) 1943 সালে নাগপুর পরিকল্পনায় I
ভারতে পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি ?
উঃ) Family Planning Association
Of India, এর জন্ম – 1949 সালে বোম্বাইয়ে I
ভারতীয় জনগণা পদ্ধতিতে ‘Dejure’ পদ্ধতি কবে গ্রহণ করা হয় ?
উঃ) 1941 সালের আদমশুমারিতে I
ভারতের আধুনিক আদমশুমারির জনক কে ?
উঃ) ডব্লু. ডব্লু. হান্টার I
ভারতীয় অর্থনীতিতে উদারনীতির জনক কে ?
উঃ) ডক্টর মনমোহন সিং I
ভারতে National Horticulture
Mission চালু হয় কবে ?
উঃ) 2005-06 সালে I
ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উত্পাদন কেন্দ্রের নাম কী ?
উঃ) নলধারী I
‘তিন বিঘা করিডর’ কোথায় অবস্থিত ?
উঃ) ভারত-বাংলাদেশ সীমান্তে I
ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কী ?
উঃ) হিমাচল প্রদেশ I
ভারতের বৃহত্তম নদীদ্বীপ মজুলিকে ইউনেস্কো কবে ওয়র্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করে ?
উঃ) 2004 সালে I
ভারতে কবে যোজনা আয়োগ (Planning Comission) স্থাপিত হয় ?
উঃ) 1950 সালে I
ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন কোন বাঁধ গঠিত হয় ?
উঃ) মেতুর, হীরাকুন্দ ও ভাকরা।
ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ?
উঃ) 1948 সালে I
ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?
উঃ) ডলফিন I
অতি সূক্ষ বা হালকা তুষারকণা কি নামে পরিচিত ?
উঃ) নেভ I
নেভ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে ?
উঃ) স্ফীর্ণ I
কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ?
উঃ) সিয়াচেন হিমবাহ I
পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কী ?
উঃ) নরওয়ের সজনে ফিয়র্ড I
একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কতো ?
উঃ) 2.5 বছর I
পৃথিবীর জলনিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে ?
উঃ) 1/4 অংশ I
বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ ?
উঃ) পিরামিড চূড়ার উদাহরণ I
Read More Click Letter:
এয়ারপোর্ট অথরিটিতে ৪৯০ জুনিয়র এক্সিকিউটিভ
অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ১৫ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত রেলে ৪,৬৬০ কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর
সেইলে ৩১৪ অপারেটর-কাম-টেকনিশিয়ান ট্রেনি
তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং,সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০০
সেন্ট্রাল সিল্ক বোর্ডে ১০২ সায়েন্টিস্ট ‘বি’

