সেন্ট্রাল সিল্ক বোর্ডে ১০২ সায়েন্টিস্ট ‘বি’
বিভিন্ন ক্যাটেগরিতে ১০২ জন সায়েন্টিস্ট-বি (প্রি-কোকুন সেক্টর) নেবে সেন্ট্রাল সিল্ক বোর্ড। এটি কেন্দ্রের টেক্সটাইল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে সেরিকালচার, এন্টোমোলজি, ফরেস্ট্রি, অ্যাগ্রোনমি-সহ বিভিন্ন বিভাগে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর CSB/01/2024.
বিভাগ অনুসারে শুন্যপদের বিবরণ:
সেরিকালচার:
৪৩টি (সাধারণ ১৭, তফসিলি জাতি ৮, তফসিলি উপজাতি ৩, ও বি সি ১১, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে ৪টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা: সেরিকালচারে স্নাতকোত্তর ডিগ্রি।
এন্টোমোলজি:
১৭টি (সাধারণ ৫, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১. ও বি সি ৫, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে।
শিক্ষাগত যোগ্যতা:
এগ্রিকালচারাল এন্টোমোলজি বা এন্টোমোলজি বা প্ল্যান্ট প্রোটেকশন বা এন্টোমোলজিতে স্পেশ্যালাইজেশন-সহ জুলজিতে স্নাতকোত্তর ডিগ্রি।
মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি:
৪টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও বি সি ১)।
শিক্ষাগত যোগ্যতা: এগ্রিকালচারাল বায়োটেকনোলজি বা বায়োটেকনোলজি বা মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি।
ফরেস্ট্রি:
৫টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও বি সি ২)। শিক্ষাগত যোগ্যতা: ফরেস্ট্রি বা অ্যাগ্রোফরেস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি।
অ্যাগ্রোনমি:
৮টি (সাধারণ ৩, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত হবে।
শিক্ষাগত যোগ্যতা : অ্যাগ্রোনমিতে স্পেশ্যালাইজেশন-সহ এগ্রিকালচারে স্নাতকোত্তর ডিগ্রি।
সয়েল সায়েন্স:
৪টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও বি সি ১)।
শিক্ষাগত যোগ্যতা: সয়েল সায়েন্স বা সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে স্পেশ্যালাইজেশন-সহ এগ্রিকালচার বা হর্টিকালচারে স্নাতকোত্তর ডিগ্রি।
এগ্রিকালচারাল ইকনমিক্স:
৪টি (সাধারণ ২, তফসিলি উপজাতি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)।
শিক্ষাগত যোগ্যতা: এগ্রিকালচারাল ইকনমিক্সে স্নাতকোত্তর ডিগ্রি।
এগ্রিকালচারাল এক্সটেশন এডুকেশন:
১০টি (সাধারণ ৪, তফসিলি জাতি ২, তফসিলি উপজাতি ১, ও বি সি ২, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা:
এগ্রিকালচারাল এক্সটেনশন বা এক্সটেনশন এডুকেশনে স্নাতকোত্তর ডিগ্রি।
এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স:
৭টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ২)।
শিক্ষাগত যোগ্যতা:
এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স বা বায়োস্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর ডিগ্রি।
সব ক্ষেত্রেই প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে আইসিএআর এআইসিই- জেআরএফ/এসআরএফ (পিএইচডি) - ২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বয়স: ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম: ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা।
প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। আগ্রহীরা নজর রাখুন এই ওয়েবসাইটে:
www.csb.gov.in
এয়ারপোর্ট অথরিটিতে ৪৯০ জুনিয়র এক্সিকিউটিভ
অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ১৫ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত রেলে ৪,৬৬০ কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর
সেইলে ৩১৪ অপারেটর-কাম-টেকনিশিয়ান ট্রেনি
তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং,সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০০
সেন্ট্রাল সিল্ক বোর্ডে ১০২ সায়েন্টিস্ট ‘বি’

