ইংরাজী সাহিত্যে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ – উপ্যাসের ক্রমবিস্তার, রোমষ্টিকভার পূর্বাভাষ :
ইংরাজী সাহিত্যে ড্যানিয়েল ডেফোকে উপন্যাসের সূচনাকার রূপে চিহ্নিত করা হয়ে থাকে । অবশ্য ডেফোর কাহিনীগুলি ঘটনার বিবরণে এত সমাকীর্ণ নৈতিকতার আদর্শে শাসিত যে সেগালিকে সঠিক অর্থে উপন্যাস শ্রেণীভুক্ত বলা চলে না। সেদিক থেকে দেখলে স্যামুয়েল রিচার্ডসন ( Richardson )-কৃত 'প্যামেলা' ( Pamela, 1740 )-ই প্রথম ইংরাজী উপন্যাস । এটি জনৈক সাঙ্গী পরিচারিকার নৈতিক দৃঢ়তার এক সরলরৈখিক কাহিনী। একটি 'পত্র-উপন্যাস' ( Epistolary Novel
) যাতে সততা ও ধর্মপরায়ণতার জয়ের কথা বলা হয়েছে। রিচার্ডসনের পরবর্তী উপন্যাস 'ক্ল্যারিসা' ( Clarissa ) - ও পত্রাকারে লিখিত : সদবংশীয় ক্ল্যারিসার গৃহত্যাগ ও সন্দর্শন, খলস্বভাব লাভলেসের নিগ্রহে মৃত্যুর করুণ কাহিনী। জনৈক আদর্শ ভদ্রলোক স্যার চার্লসকে নিয়ে লেখা রিচার্ডসনের তৃতীয় উপন্যাস স্যার চালর্স গ্র্যান্ডিসন' ( Sir Charles Grandison )-ও একটি 'পত্র-উপন্যাস'। তাঁর পিউরিটান নীতিবোধের জন্য তিরস্কৃত হলেও রিচার্ডসন চরিত্র সৃষ্টি ও উপন্যাসের গঠনরীতির ক্ষেত্রে নিজস্ব স্বাক্ষর রেখে গেছেন ।
রিচার্ডসনের রক্ষণশীলতা ও হৃদয়াবেগ বিব্রত করেছিলো হেনরি ফিডিং {Fielding) কে। প্যামেলা উপন্যাসকে ব্যঙ্গ করে ফিলডিং লেখেন 'জোসেফ অ্যান্ড্রুজ ( Joseph Andrews, 1742 Cervantes-এর রীতির অনুকরণে ফিলডিং' রিচার্ডসনের উপন্যাসের কাহিনীকে সম্পূর্ণ উল্টে এক লঘু, তরল ব্যঙ্গধর্মী রচনা উপহার দিয়েছিলেন। তাঁর পরবর্তী উপন্যাস 'দ্য হিস্ট্রি অব জোনাথন ওয়াইল্ড দি গ্রেট' ( The History of
Jonathan Wild the Great, 1743 ) এক তস্করের জীবনকাহিনী। ফিলডিংয়ের সর্বশ্রেষ্ঠ কীর্তি' 'টম জোন্স” । Tom Jones, 1749 ) এক অজ্ঞাতকুলশীল যুবকের বিচিত্র অভিজ্ঞতার ইতিবৃত্ত। মহাকাব্যোপম এক ব্যাপক প্রেক্ষাপটে ও সময়ের এক বিস্তীর্ণ সীমায় রচিত হয়েছে এই অসামান্য জীবনকাহিনী। অসংখ্য চরিত্র ও বহুবিচিত্র অভিজ্ঞতার বর্ণাঢ্য রূপায়ণে ফিল ডিং অষ্টাদশ শতকের সামাজিক জীবনকে দিয়েছেন সজীব অভিব্যক্তি। ফিলডিংয়ের সর্বশেষ উপন্যাস 'অ্যামেলিয়া' ( Amelia, 1751 ) করণেরসের আধিক্য ও কেন্দ্রীয় নারীচরিত্রের আদর্শায়নের কারণে তেমন সফল হতে পারে নি। ফিলডিং এই শতকের শ্রেষ্ঠ উপন্যাসকার রূপে সমাদৃত হয়ে থাকো। জীবনের সামগ্রিক রূপায়ণে, সরসতার মাধর্যে, স,পরিকল্পিত অথবা জটিল কাহিনী-বিন্যাসে ফিলডিং একটি উচ্চাঙ্গের শিল্পমান নির্ধারণ করেছিলেন । অতি সঙ্গত কারণেই তিনি তাঁর উপন্যাসকে অভিহিত -করেছিলেন 'Comic epic in
prose' নামে । ষোড়শ শতকে স্পেনে যে পিকারেক ( Picaresque) আখ্যান-এর সূত্রপাত হয়েছিলো ডেফো ও ফিলডিং সেই ধারায় ঠগ বা অসাধ, কোনো চরিনের কীর্তিকলাপ অবলম্বনে উপন্যাস রচনায় উল্লেখযোগ্য সাফল্য দেখান। ফিলডিংয়ের সমসাময়িক টোবিয়াস স্মলেট (Smollett ) এই ধারার একজন বিশিষ্ট ঔপন্যাসিক। দুর্গম সামদ্রিক অভিযানের পটভূমিতে লেখা স্মলেটের উপন্যাসগুলিতে নিষ্ঠুরতা ও প্রতি- হিংসাব এক স্থুল অথচ রুদ্ধশ্বাস পরিবেশ পাই আমরা। তাঁর রোডেবিক র্যানডম' ( Roderick Random ) এক 'পিকারেস্ক' নায়কের কীর্তিকলাপ তথা সন্দী নারসিসাকে বিবাহের কাহিনী। 'পেরেগ্রিন প্রিল' (Peregrine Prickle
) 'ফার্ডিন্যান্ড কাউন্ট ফ্যাদম' { Ferdinand Count Fathom ) একই গোত্ৰজ বচনা । হামফ্রে ক্লিংকার' ( Hamphrey Choker )-এ স্থলেট রিচার্ডসনীয় পত্র-উপন্যাসের প্রকরণ গ্রহণ করেছিলেন এবং এই উপন্যাসে সার্ভে'নটেস এর প্রভাবে কিঞ্চিৎ সরসতার স্বাক্ষর মেলে । দঃসাহসিক “টিস, ট্রাম শ্যানডি ( Tristram Shandy )-র লেখক লরেন্স স্টার্ন । Sternc ) ছিলেন অষ্টাদশ শতকের সর্বাপেক্ষা বিতর্কিত ঔপন্যাসিক যিনি যাঙ্কি পারম্পর্য পরিহার করে কাহিনীবিন্যাসের ক্ষেত্রে এক অত্যাশ্চর্য অসংলগ্নতা দেখান যা' মানবমনেৰ গঢ় জটিলতাগুলিকে প্রতিফলিত করতে সক্ষম হবে। নতুন গঠন- কৌশলে নির্মিত এই কমেডি মানুষের মনোজগতের যথাযথ রূপায়ণের উদ্দেশ্যে প্রথাগত আঙ্গিক থেকে দূরে সরে এসেছিলো। উপন্যাসের স্থানে স্থানে কালো কিম্বা সাদা কিম্বা তারকাচিহ্নিত পাতা দেখা যায় । স্টার্ন ছিলেন আধুনিক চৈতন্য-প্রবাহ উপন্যাস আন্দোলনের আদি পুরষ। এই সময়কার অপরাপর উপন্যাসলেখকদের মধ্যে ছিলেন অলিভার গোল্ডস্মিথ ( Goldsmith ), ফ্যানি বানি ( Burney ) এবং 'গথিক' (Gothict) ঔপন্যাসিকেরা যেমন, হোরেস ওয়ালপোল / Walpole ), অ্যান রাডক্লিফ Radcliffe ), এম জি. সুইস ! Lewis । ও উইলিয়াম বেকফোর্ড ( Beckford ! | শেষোক্ত • উপন্যাস- কারেবা রহস্য ও ভয়াবহতা অবলম্বনে রোমাঞ্চকর যে কাহিনীগুলি রচনা করেছিলেন সালি রোমান্টিক যুগের অতিপ্রাকৃত রহস্যময়তার পূর্বাভাস বহন এনেছিলো। ওয়ালপোলের দি ক্যাসল অব অটরান্টো ( The Castle of
Otranto) ইসের 'দি মঙ্ক' / The Monk এবং বেকফোর্ডের ‘ভাবেক' ( Vathek ) এই শ্রেণীর বিশেষ উল্লেখযোগ্য কয়েকটি রচনা। মধ্যযুগীয় 'গথিক' স্থাপত্যের এতোই ওয়ালপোল প্রমুখের উপন্যাসগুলিতে { এগুগুলিকে বলা হয়ে থাকে tales of error' } মধ্য গীয় দুর্গে বা প্রাসাদ এবং মধ্যযুগের স্বপ্ন ও অতিপ্রাকৃত রহস্য এক রামহর্ষক পরিবেশ সৃষ্টি করেছিলো যা' থেকে উদ্ভূত হয়েছিলো কোলরিজ-এর বখ্যাত গা-ছমছম করা কবিভাগ লি- - The Rime of the
Ancient Mariner, Christabel', কিম্বা তারও পরে এমিলি রন্টির সাড়া জাগানো জটিল মনস্তত্ত্বম,লক উপন্যাস ' Wuthering Heights.
রোমান্টিক বিস্ময়বোধ ও নিসর্গ প্রীতি এই পর্বের কয়েকজন কবির রচনায় এক নতুন অন,ভবের জন্ম দিয়েছিলো যার চূড়ান্ত পরিণতি পরবর্তী গের রোমান্টিক কাব্য-আন্দোলনে । পোপের যম-পয়ারের স্থলে অমিত্রাক্ষর ছন্দে স্পেনসারীয় ভবকে লেখা জেমস টমসন ( Thomson )-এর নিসর্গ-কাব্য 'দি সিসনস' (The Seasons ) এই নতুন কাব্যধারার সূত্রপাত করেছিলো। এর সার্থক প্রসার ঘটে উইলিয়াম কলিন্স ( Coilins ) [ এর বিখ্যাত নিসর্গ-কবিতা Ode to Evening ] এবং উইলিয়াম কাউপার ( Cowper ) -এর কবিতায়। কাউপার তাঁর শ্রেষ্ঠ রচনা 'The Task'-এ নিজেকে 'লেক-কবিদের ( Lake Poets ) পূর্বসূরীরপে চিহ্নিত করে- ছিলেন। সমসাময়িক আর এক কবি টমাস গ্রে ( Gray ) ছিলেন এক অপরূপ বিষণ্ণতার কবি। রোমান্টিক কবিমনের বেদনার্ত সংবেদন অভিব্যক্ত হয়েছিলো তাঁর সংখ্যাত কবিতা 'An Elegy Written on a Country Churchyard ( 1750 )-এ। মধ্যযুগে তথা প্রাচীন গ্রীস ও স্ক্যানডিনেভিয়ার সংগে গ্রে'র ছিলো এক আত্মিক যোগ । রোমান্টিক কাব্যাদর্শের পূর্বসূরীদের মধ্যে সর্বাধিক উল্লেখ- যোগ্য ছিলেন রবার্ট বার্নস ( Burns ) ও উইলিয়াম ব্লেক ( Blake ) । ব্যক্তিগত উচ্ছাস, প্রকৃতিপ্রেম, কল্পনার অতুল ঐশ্বর্য এবং অবহেলিত মানুষদের প্রতি মমত্ব- বোধ—রোমান্টিকতার অন্তলোকের এ সমস্ত বৈশিষ্ট্যই বার্নসের কাব্যে মর্তে হয়ে উঠেছিলো। তাঁর ‘The Jolly Beggars'-এর মতো বিদ্রোহী কবিতা, Joba Anderson my
Jo-র মতো অসংখ্য গান, ‘Tam O Shanter'-এর মতো ঝোড়ো কবিতা বার্নসের আবেগ ও অনুভূতির আন্তরিকতার পরিচায়ক। রেক ছিলেন এক অতীন্দ্রিয়বাদী, দৰ্জ্জয় অধ্যাত্মদৃষ্টি সম্পন্ন কবি যিনি কতুজগতের দুঃসহ পীড়ন থেকে মানবাত্মাকে মুক্ত করার প্রয়াসে ব্রতী হন। তাঁর মনশ্চক্ষে উদ্ভাসিত হোতো ভালোমন্দের ঊর্ধ্বে, শঙ্খ ও উজ্জল শক্তিপ্রবাহের মতো এক আশ্চর্য জীবন । 'সংস অব ইনোসেন্স' ( Songs of Innocence ) এবং 'সংস অব এক্সপিরিয়েন্স' ( Songs of
Experience ) কাবা দুটিতে শিশুর সরলতা ও পবিত্রতা তথা পার্থিব সকল জটিলতার বন্ধনছেদের কথা বলেছেন ব্লেক। 'প্রফেটিক বাকস' ( Prophetic Books ) রচনাটিতে ব্লেক এক গঢ় ভাষা ও ব্যক্তিগত প্রতীক আশ্রয় করে গড়ে তুলেছেন সাধারণের অগম্য এক শিল্প ।
এই যুগের গদ্যসাহিত্যে আধিপত্যকারী উপস্থিতি ছিলো ড. স্যামনুয়েল জনসন ( Johnson ) এর । ধ্রুপদী শিল্পরীতির অনুরাগী এই পণ্ডিত ব্যক্তির উল্লেখযোগ্য কীর্তি তাঁর 'অভিধান' ( Dictionary !! এছাড়া শেল্পপীয়ার-এর রচনাবলীও সম্পাদনা করেন জনসন ১৭৬৫ খ্রীস্টাব্দে। জনসনের সর্বাধিক প্রসিদ্ধ রচনা "দি লাইভস অব দি পোয়েটস' ( The Lives of the Poets ) যাতে কাউলে থেকে গ্রে পর্যস্ত কবিদের জীবন ও কাব্যের ইতিবৃত্ত আলোচিত হয়েছে। The Rambler a The Idler' নামে দু'টি সাময়িকপত্রও সম্পাদনা করেছিলেন জনসন। অন্যান্য গদ্যকারদের মধ্যে নাম করা যায় অলিভার গোল্ডস্মিথ ( Goldsmith ), জেমস বসওয়েল ( Boswell ), এডমণ্ড বার্ক ( Burke ), এডওয়ার্ড গিবন ( Gibbon ) প্রভৃতির। ভাষার ঐবর্য ও আলংকারিক বৈশিষ্ট্যে জনসন, বাক প্রমথের গদ্য ছিলো সমূহ উজ্জল ।
অষ্টাদশ শতকের শেষভাগে কমেডি নাটকে দই প্রতিভাধর নাট্যকারের সন্ধান পাওয়া গিয়েছিলো—গোল্ডস্মিথ ও শেরিডান ( Sheridan ) । এই শতকের প্রথমার্ধে এক ধরনের ভাবসবদ্ধ 'Sentimental Comedy'-র প্রচলন হয়েছিলো। রিচার্ড স্টিলের ‘The Funeral (1701 ) s 'The Conscious
Lovers (1722) - এর মতো আবেগসর্বস্ব, অতি-নাটকীয়, নীতি-প্রচারমলেক কমেডি (যাকে বলা হয়ে থাকে 'tearful comedy' )-র বিরুদ্ধে প্রতিক্রিয়ায় গোল্ডস্মিথ ও শেরিডান রেস্টোরেশান কমেডির ধারাকে পুনরজ্জীবিত করে এক সরস ও সজীব কমেডি পরিবেশন করেন যা ছিলো সমস্ত অশালীনতা থেকে মত্ত। গোল্ডস্মিথের “শি স্টপস, ট, কনকার' ( She Stoops to
Conquer, 1773 ), এবং শেরিডানের দি রাইভ্যালন্স' { The Rivals, 1744) ও 'দি স্কুল ফর স্ক্যাডান্স' (The School for
Scandal 1777 ) এই নাটকের অতি জনপ্রিয় উদাহরণ ।
রোমান্টিক যুগ :
অষ্টাদশ শতকে ইংরাজী সাহিত্যে যক্তি ও শৃঙ্খলার ধ্রুপদী অনুশাসনের পাশাপাশি কিভাবে রোমান্টিকতার লক্ষণগুলি ক্রমশ পরিস্ফুট হচ্ছিল তার পরিচয় আমরা পেয়েছি। প্রচলিত সাহিত্যতত্ত্ব তথা রীতির বিরুদ্ধে দ্রোহ, নিসর্গপ্রেম, দরিদ্র ও নিপীড়িত মানবাত্মার প্রতি সহানভূতি, অতীতচারিতা, অতিপ্রাকৃতের প্রতি আগ্রহ ইত্যাদি বৈশিষ্ট্যগুলি এক বৃহত্তর সাহিত্য-আন্দোলনের দিকে অঙ্গগুলি সংকেত করছিলো।
ওয়ার্ডসওয়ার্থ ( Wordsworth) ও কোলরিজ ( Coleridge ) -এর ম প্রচেষ্টায় ১৭৯৮ খ্রীস্টাব্দে প্রকাশিত কাব্য সংকলন 'লিরিক্যাল ব্যালাড্স' (Lyrical Ballads ) সেই রোমান্টিক আন্দোলনের সচেক। এই গ্রহের পরবর্তী সংস্করণে সংযোজিত মখেবন্ধে ওয়ার্ডসওয়ার্থ নতুন প্রজন্মের কবিতার বিষয়বস্তু, ভাষা ও কাব্যশৈলী ইত্যাদি বিষয়ে মতামত তথা পরিকল্পনা উপস্থাপিত করেছিলেন। এক অপার বিস্ময়বোধ, সৌন্দর্য পিপাসা, প্রকৃতিপ্রেম, মানবপ্রীতি, কল্পলোকের প্রতি আসক্তি এবং সর্বোপরি কাব্যভাষা ও প্রকরণের ক্ষেত্রে অষ্টাদশ শতকের নিয়মশৃঙ্খল থেকে মন্তি—এই সবই ছিলো রোমান্টিক কাব্য তথা অন্যতর সাহিত্যের উল্লেখনীয় বৈশিষ্ট্য।
রোমান্টিক ধর্গের সাহিত্য তথা রোমান্টিকতার বৈশিষ্ট্যসমূহ, যাগপ্রভাব ও প্রেক্ষিত বিষয়ে স্বতন্ত্র অধ্যায়ে বিস্তৃত আলোচনা আছে। বর্তমান অধ্যায়ে তাই এই গেপর্বের একটি সংক্ষিপ্ত সমীক্ষা উপস্থিত করা হোলো। অগ্রজ কবিদের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ ও কোলরিজের কথা বলা হয়েছে। ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতিচেতনা “ও কোলরিজের অতিপ্রাকৃতের রহস্য রোমান্টিক কাব্য সাহিত্যের দুই স্থায়ী আকর্ষণ । জনজে কবিবন্দের মধ্যে ছিলেন বায়রন ( Byron ), শেলী ( Shelley) ও কাঁস ( Keats ) । গাথাকাব্য ও ব্যঙ্গকাব্য রচনায় বায়রনের সাফল্য ছিলে। প্রশ্নাতীত! শেলীর কাব্যের মূল সর মানবিক দঃখ-যন্ত্রণাকে অতিক্রম করার আকাঙ্ক্ষা-পালি এক অবিকল আদর্শবাদের সর। মক্তি ও স্বাধীনতার জন্য, প্রেম ও পনের জীবনের জন্য তাঁর আকুতি শেলীর কাব্যকে এক স্বতন্ত্র মহিমা দিয়েছে। ইন্দ্রিয়গ্রাহ্য জগতের সৌন্দর্য ও মনোরমতাকে কাঁটসের কবিমন যেভাবে উপভোগ ও প্রকাশ করেছে তেমনট রোমান্টিক কাব্যের ইতিহাসে অদ্বিতীয়। গ্রীক পুরাণ ও বর্ণ -গন্ধ-স্পর্শ গ্রাহ প্রকৃতি জগত, এ' দয়ের প্রতি কাঁটসের ছিলো দুর্বোর আকর্ষণ। চিত্রকল্পের কারণ : কাজে, গীতিমাধ,র্ষে, সৌন্দর্য ও নিত্যতার দ্বন্দ দর্শনে কীটসের কবিতা এক বিস্ময় ভান্ডার। এই যুগের অপরাপর কবিদের মধ্যে নাম করা যেতে পারে রবার্ট সাদি (Southey ), টমাস ক্যাম্পবেল ( Campbell ), টমাস নম্বর ( Moore), জন ক্লেয়ার ( Clare ) প্রমথের । কাব্য সাহিত্যের তর্কাতীত প্রাধান্যের এই যুগে উপন্যাসলেখকদের মধ্যে খ্যাতি অর্জন করেছিলেন ওয়াল্টার স্কট ও জেন অস্টেন। ঐতিহাসিক উপন্যাসকে প্রসিদ্ধি দান করেছিলেন স্কট। তিনি ছিলেন রোমান্সের পাজারী, যদিও বাস্তবজীবন তাঁর অগোচর ছিলো না। স্কটের উপন্যাস বিষয়ে স্বতন্ত্র অধ্যায়ে বিশদ আলোচন আছে ।
এ যুগের অপর প্রধান উপন্যাসকার অস্টেন ( Austen )। তাঁর উপন্যাসগুলি সহজ পারিবারিক জীবনের বহু বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ। অস্টেনের উপন্যাসের নারী ও পুরুষেরা প্রাণবন্ত, সাধারণ সামাজিক মানুষ। সামাজিক আলোড়নের কোনো চিহ্ন অস্টেনের উপন্যাসে নেই। পর্যবেক্ষণ ও বিদ্রূপাত্মক উদ্ঘাটনের মধ্য দিয়ে অস্টেন তাঁর সমকালীন ইংলণ্ডের নির্দিষ্ট অংশের চমৎকার সমাজচিত্র তুলে ধরেছেন। সাধারণভাবে, আধা-গ্রাম আধা-শহরের সমাজ- ৰাস্তব, মধ্যশ্রেণী ও ভদ্রজনদের এক বিশ্বাসযোগ্য প্রতিচ্ছবি মেলে অস্টেনের উপন্যাসে। পারিবারিক জীবনযাপন ও সম্পর্কের জটিল বিন্যাস ছিলো অস্টেনের কেন্দ্রীয় বিষয়বস্তু ।
অস্টেনের সর্বাধিক পরিচিত উপন্যাস 'প্রাইড অ্যাড প্রোডিস, ( Pride and Prejudice, 1813 ) । প্রেম ও বিবাহকে কেন্দ্র করে আবর্তিত নারী-পুরুষের সম্পর্ককে এই রচনায় জটিল বিশ্লেষণের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে মিলনান্তক পরিণতির দিকে। বেনেট পরিবারের পঞ্চকন্যার মধ্যে সর্বাধিক মর্যাদাসম্পন্ন ও বিচক্ষণ এলিজাবেথ ও জনৈক বিত্তবান ও আত্মসচেতন যবক ডার্সির প্রেম ও ব্যক্তিত্ব-দ্বৈরথের এই কাহিনী অস্টেনের উপন্যাসগুলির এক মৌলিক ও পৌনঃপুনিক ছককে মেলে ধরে। আবেগ ও দিদ্ধির ভারসাম্যে এ প্রেমের পর্ণতা ও পারস্পরিক বোঝা পড়ার মাঝে তার স্থায়িত্ব। তাঁর অন্যান্য উপন্যাসগুলি হোলো - সৈন্স অ্যান্ড সেনসিবিলিটি' ( Sense and
Sensibility), 'নদানজার অ্যাবে' ( Northaager Abbey ), 'ম্যান্সফিল পার্ক" ( Mansfield
Park), এমা' { Emms ) এবং ‘পাস, এশন' ( Persuasion ) । Sense and Sensibilty ( 1811 ) ম্যারিঅ্যান ■ এলিনর এই দুই বোনের প্রণয় ও বিবাহের বিষয় নিয়ে লেখা অস্টেন-কাহিনী। যার মূলে ছকটি পর্বে আলোচিত 'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' এর মতোই। ম্যারিঅ্যান সৌন্দর্য প্রেমী, সংবেদনশীল; সে সবেশ সঠাম জন উইলোবি'র প্রতি দারুণভাবে প্রণয়াসক্ত হয়। জন ম্যারিঅ্যানকে প্রত্যাখ্যান ও পরিত্যাগ করলে ম্যারি অ্যান এক শান্ত অথচ উদার এবং তার চাইতে বয়সে ঢের বড় কর্ণেল ব্র্যানডনকে বিয়ে করে। সে বোঝে নিছক আবেগ মণ্ডিত সংবেদন মানষকে শান্তি ও সুখ দেয় না । এলিনর তার আবেগ-অনুভূতিকে নিয়ন্ত্রণ করে শেষাবধি তার প্রণয়ী এডওয়ার্ড কে জীবনসঙ্গী রূপে পায় ৷ 'Pride and
Prejudice'-এর এলিজাবেথের মতো ম্যারিঅ্যান ও তার বিপ্রতীপ চরিত্র এলিনর অস্টেনের মুখ্য নারী চরিত্রসম,হের বোধ ও বিবেচনা, আত্ম- মর্যাদা ও সংযম, যুক্তি ও আবেগের বৈশিষ্ট্যগুলি চিনিয়ে দেয় । Mansfield Park' ( 1814 )-এর নায়িকা এক শান্ত, দরদী নারী-ফ্যানি প্রাইস, যে এলিজাবেথ বেনেটের মতো প্রখর বাশ্বিসম্পন্না ও বাক চাতুর্যে পটিয়সী নয় । অস্টেনের এ' উপন্যাসের কাহিনী সিন্ডেরেলার গল্পের মতো । ধীর ও নম্র ফ্যানি বিরক্তি ও নিরানন্দ দিনযাপনের গ্লানি কাটিয়ে কিভাবে এডমাণ্ডের সান্নিধ্যে খুজে পায় শাস্তি ও আনন্দের ঠিকানা তাই এ' উপন্যাসের বিষয়। 'Emma' (1816) উপন্যাসের নামচরিত্র এমা উডহাউস অস্টেনের নারীচরিত্র গুলির উল্লেখযোগ্য নায়িকাদের অন্যতম ৷ পালিতা কন্যাসমা হ্যারিয়েটের জন্য জীবনসঙ্গীর সন্ধানে বেরিয়ে এমা কিভাবে ধাক্কা খেতে থাকে, কিভাবে তার অহমিকা ও অতিরিক্ত আত্ম- প্রত্যয় চর্ণ হয় এবং সে অর্জন করে যথার্থ জ্ঞান ও মর্যাদা, অস্টেন তা' দেখিয়েছেন চমৎকার ব্যঙ্গ পরিহাসে । Persuasion ( 1818 ) অস্টেনের সর্বাধিক জটিল রচনা, যদিও সামাজিক কমেডি উপন্যাস হিসাবে এটি অতি-লিখিত। এ' উপন্যাসের অ্যান ইলিয়টের চরিত্রেও সিন্ডেরেলার লক্ষণগুলি স্পষ্ট। অ্যানের প্রণয়কাহিনী অস্টেন- 'রচিত শ্রেষ্ঠ ও সর্বাধিক হৃদয় স্পর্শী প্রেমকাহিনী। পারিবারিক ও সামাজিক সংস্কারের চাপে অ্যান তার প্রণয়ী ফেডেরিকের সঙ্গে বিচ্ছেদ ঘটায় । তারপর যৌবনের উত্তাপ শেষ হয়ে যাবার পর অ্যান-ফ্রেডেরিকের আবেগ ও আকর্ষণের পনর জীবন ঘটে এবং পরিশেষে তারা বিবাহবন্ধনে মিলিত হয় ৷ Northanger Abbey ১৮১৮ তে প্রকাশিত হলেও এটি অনেক আগের রচনা । অ্যান ব্র্যাডক্লিক্ প্রমুখের গথিক নভেলের প্রতি তদকালীন পাঠকদের বিশেষ আসক্তিকে বিদ্রূপ করে লেখা এ' উপন্যাস এক ধরনের 'burlesque' |
( Peacock ), উইলিয়াম হ্যারিসন এইনসওয়ার্থ ( Ainsworth ) এবং জেমস ফেনিমোর 'কুপার ( Cooper )। এদের মধ্যে পীকক ছিলেন ধ্রুপদী সাহিত্য ও রীতির অনরোগী ও রোমান্টিক মনোভঙ্গীর বিরোধী।
উপন্যাস বাদে সাহিত্য-সমালোচনা ও প্রবন্ধ-নিবন্ধাদির ক্ষেত্রেও রোমান্টিক যাগ যথেষ্ট উর্বর ছিলো। কোলরিজের শেক্সপীয়ার বিষয়ক বক্তৃতামালা এবং বিশেষ গুরুত্বপূর্ণ আত্মজীবনীমূলক সাহিত্য-অন্বেষা ‘বায়োগ্রাফিয়া লিটেরারিয়া' ( Bio graphia Litararia, 1817 ) এক্ষেত্রে স্মরণযোগ্য। এছাড়া উইলিয়াম হ্যাজলিট ( Hszlitt )-এর সৎ পেশাদারী সমালোচনা ও "The Round
Table Talk-এর 'অন্তর্ভুক্ত প্রবন্ধাদি, শেলীর 'The Defence of Poetry' প্রভৃতির নাম করা যায় এ প্রসঙ্গ ।
বিচিত্র স্বাদের ব্যক্তিগত প্রবন্ধ রচনায় এ যুগে সকলকে মোহিত করেছিলেন চার্লস, ল্যাম্ব ( Lamb ) । দঃখময় পারিবারিক জীবন ও ক্লান্তিকর কেরানী জীবনের হতাশা থেকে মুক্তিলাভের তীব্র আকুতি নিয়ে ল্যাব সহজ ভাষায়, হাসি ও অশ্রুকে মিলিয়ে মিশিয়ে এক ভিন্ন স্বাদের প্রবন্ধ আমাদের উপহার দিয়েছিলেন। প্রধানতঃ আত্মজৈবনিক এইসব রচনা Elia নামের জনৈক চরিত্রের মুখচ্ছদের আড়াল থেকে আমাদের শানিয়েছেন ল্যাম্ব। এই প্রবন্ধগুলি প্রকাশিত হয়েছিলো 'The Essays of Elias (1823 ) এবং The Last Essays of Elia' ( 1833 ) নামে দুটি সংকলনে।
ল্যাম্বের বিষয় বৈচিত্র্য, তাঁর আস্তরিক ভঙ্গী, কাব্যমন্ডিত স্মৃতিমেদর গদ্যশৈলী ও প্রবন্ধের পর প্রবন্ধে এক সাবলীল আত্ম-উম্মোচন 'familiar essayist' রূপে তাঁকে অনন্য আসন দিয়েছে ৷ অ্যালবার্টের মন্তব্য স্মরণীয়—
"No essayist is more egotistical than lamb; but no egotist can be
so artless and yet so artful, so tearful and yet so mirthful, so pedantic and
yet so humane".
'ড্রিম চিল্ড্রেন', 'দ্য সপারঅ্যানরেটেড ম্যান', 'সাউথ সি হাউস' প্রভৃতি ল্যাম্বের নিবিড় আত্মজৈবনিক গদ্যের রসঘন উদাহরণ।
অপরাপর গদ্যকারদের মধ্যে ছিলেন টমাস ডিন কুইন্সি (De Quincey ) ; কবি কোলরিজের মতো অহিফেনাসক্ত লেখক ডি কুইন্সি তাঁর রচনায় পাণ্ডিত্যের স্বাক্ষর রেখে গেলেও তাঁর ভঙ্গী অনেক ক্ষেত্রেই ছিলো হুল ও রীতি পল্লবিত। তাঁর খ্যাতি প্রধানতঃ নির্ভরশীল Confession of an Oplum - Eater ( 1821 )-এর ওপর । ডি কুইন্সির সংগে আরও উল্লেখ করা যায় ওয়াল্টার স্যাভেজ ল্যানডর ( Landor ), লেই হাস্ট ( Hunt ) এবং উইলিয়াম কবেট ( Colett )-এর নাম ।

.jpg)